• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

বিরোধীদলীয় নেতার সাথে আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বিরোধীদলীয় নেতার সাথে আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ: সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে গুরুত্বারোপ

সংসদ বিষয়ক প্রতিবেদক / ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, এমপির সাথে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ বৈঠকে মিলিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল আলোচ্য বিষয়

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ জাতীয় সংসদকে আরও কার্যকর, গতিশীল এবং সকল গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক নীতি-নির্ধারণী সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণে বিরোধী দলের কার্যকর ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক ও ভারসাম্যপূর্ণ অংশগ্রহণের অপরিহার্যতার কথা তুলে ধরেন।

আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত গঠনমূলক সংলাপ অব্যাহত রাখা, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আইপিইউ-এর সার্বিক সহযোগিতার আশ্বাস

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংসদীয় কাঠামোর আধুনিকায়নে সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠক শেষে উভয় পক্ষ পারষ্পরিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও সুদৃঢ় করার আশাবাদ প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ব্যক্তিবর্গ

বৈঠকে আইপিইউ প্রতিনিধি দলের পক্ষে সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd