• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, দুই আবাসিক হোটেল সিলগালা বিশ্বনাথে পুলিশের সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতিকে ধর্ষণ ও হত্যা: ৯ কার্যদিবসে বিচার শেষ, ঘাতক রবির ফাঁ-সি/র আদেশ সিদ্ধিরগঞ্জে ডিবির সাঁড়াশি অভিযান: বিদেশি পি-স্ত-ল ও দেশীয় অ-স্ত্র-স-হ সন্ত্রাসী মানিক গ্রুপের ৩ সদস্য গ্রেফতার সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসাছাত্র সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি পেলেন শায়েস্তাগঞ্জের ছাত্রী জান্নাতুল ফেরদৌস জেমি স্বামীর মৃ-ত্যু-তে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ জুলাই অভ্যুত্থানের চেতনা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আ ন ম আয়াসের হুঁশিয়ারি অবৈধ অভিবাসন প্রতিরোধে সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান প্রতিনিধিদলের বৈঠক

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতিকে ধর্ষণ ও হত্যা: ৯ কার্যদিবসে বিচার শেষ, ঘাতক রবির ফাঁ-সি/র আদেশ

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৮ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতিকে ধর্ষণ ও হত্যা: ৯ কার্যদিবসে বিচার শেষ, ঘাতক রবির ফাঁসির আদেশ

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, স্টাফ রিপোর্টার: নড়াইলে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি রবিউল সিকদার রবিকে (৩৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ঘটনার মাত্র এক মাসের মাথায় এবং বিচারিক কার্যক্রম শুরুর মাত্র ৯ কার্যদিবসের মধ্যে বুধবার (১৯ আগস্ট ২০২৬) নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

লোমহর্ষক হত্যাকাণ্ড ও দ্রুত বিচার

মামলার বিবরণী অনুযায়ী, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুল শেখের শিশু কন্যা জান্নাতুল মাওয়াকে কোমল পানীয়র লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী রাজমিস্ত্রি রবিউল। চিৎকার আটকাতে প্রথমে শিশুটিকে শ্বাসরোধে হত্যা এবং পরে মরদেহ ধর্ষণ করে সে।

পরদিন ২১ জুলাই স্থানীয় জনতা ঘাতক রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু দ্রুত তদন্ত শেষে ৪ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ৯ আগস্ট চার্জ গঠনের পর মাত্র ৯ কার্যদিবসে ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।

আদালত প্রাঙ্গণে স্বস্তি ও সন্তোষ

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্বরে নিহতের স্বজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতার উপচে পড়া ভিড় জমে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু জানান, নজিরবিহীন দ্রুততম সময়ে বিচার শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে। নিহতের পিতা মফিজুল শেখ রায় দ্রুত কার্যকরের জোর দাবি জানিয়েছেন।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd