• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৭ ভাদ্র ২২ আগস্ট, হজরত শাহসূফি সৈয়দ মুজিবুল বশর আল হাসানী (ম.)-এর শুভ খোশরোজ ও জন্মদিবস উদযাপিত ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান: ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চৌমুহনীতে ডিবির সাঁড়াশি অভিযান: আবাসিক হোটেল থেকে ৮ তরুণীসহ গ্রেফতার ১২ আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শি/শু/র ম-র্মা-ন্তি-ক মৃ-ত্যু: এলাকায় শোকের ছায়া রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয় এমপি, রুমিন বললেন ‘প্রহসন’ পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ নকল সিগারেট ও বিড়ি জব্দ সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকা ট্রিপল মা-র্ডা-র: ৪ দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন বাবুল ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সিলেটে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, দুই আবাসিক হোটেল সিলগালা বিশ্বনাথে পুলিশের সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ১

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫৫ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ১

 

সিলেট প্রতিনিধি শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

 

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার থানা পুলিশ বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। মামলা নং ১৬।

 

মামলা দায়েরের পরপরই থানার পুলিশ অভিযান চালিয়ে নয়ন মিয়া (২২) নামের এক আসামি কে গ্রেপ্তার করেছে। সে উপজেলার জানাইয়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে উপজেলার রামপাশা এলাকায় বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। পরবর্তীতে মিছিলটির ভিডিও এবং স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল করা এবং পরবর্তীতে সেটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

 

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ মামলার ১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করা ও নাশকতার পরিকল্পনার সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়েছে।

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd