• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৭ ভাদ্র ২২ আগস্ট, হজরত শাহসূফি সৈয়দ মুজিবুল বশর আল হাসানী (ম.)-এর শুভ খোশরোজ ও জন্মদিবস উদযাপিত ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান: ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চৌমুহনীতে ডিবির সাঁড়াশি অভিযান: আবাসিক হোটেল থেকে ৮ তরুণীসহ গ্রেফতার ১২ আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শি/শু/র ম-র্মা-ন্তি-ক মৃ-ত্যু: এলাকায় শোকের ছায়া রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয় এমপি, রুমিন বললেন ‘প্রহসন’ পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ নকল সিগারেট ও বিড়ি জব্দ সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকা ট্রিপল মা-র্ডা-র: ৪ দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন বাবুল ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সিলেটে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, দুই আবাসিক হোটেল সিলগালা বিশ্বনাথে পুলিশের সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ডিবির সাঁড়াশি অভিযান: বিদেশি পি-স্ত-ল ও দেশীয় অ-স্ত্র-স-হ সন্ত্রাসী মানিক গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিবির সাঁড়াশি অভিযান: বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী মানিক গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার / নারায়ণগঞ্জ ব্যুরো: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী ‘মানিক গ্রুপ’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাত পৌনে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিতালী মার্কেটের একটি ভবনে গোপন বৈঠক চলাকালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানের বিবরণ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার (ক-জোন) অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলার ৩১৩৬ নম্বর কক্ষে হানা দেয়। এ সময় সাইনবোর্ড ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ‘মানিক গ্রুপ’-এর সদস্যরা নাশকতার পরিকল্পনা করছিল বলে নিশ্চিত করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের পরিচয়

গ্রেফতারকৃত তিন আসামি হলো:

এমরান সাকিব (২৬): পিতা- জসিম উদ্দিন, সাং- দেবিদ্বার থানা পাড়া, দেবিদ্বার, কুমিল্লা (বর্তমান: সাহেবপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ)।

নুর মোহাম্মদ মো. হৃদয় (২২): পিতা- আঃ কাদের, সাং- গাজীরবাদ, লাকসাম, কুমিল্লা (বর্তমান: শান্তিধারা, ফতুল্লা, নারায়ণগঞ্জ)।

মো. জোবায়ের (২০): পিতা- জালাল আহম্মেদ ভুইয়া, সাং- মেলকট, লাঙ্গলকোট, কুমিল্লা (বর্তমান: সাহেবপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, গত ১৮ আগস্ট ফতুল্লা থানাধীন শান্তিধারা এলাকায় তাদের প্রতিপক্ষ ‘মিলন-সাজিদ গ্রুপ’-এর সঙ্গে প্রকাশ্যে মারামারি ও আগ্নেয়াস্ত্রের মহড়া প্রদর্শন করেছিল তারা।

উদ্ধারকৃত আলামত

আসামিদের হেফাজত থেকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়:

১টি বিদেশি পিস্তল

১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা গুলি

সাইকেলের স্পোক দিয়ে বিশেষ কায়দায় তৈরি ২টি কুড়াল

১টি লোহার হাতলযুক্ত কুড়াল

২টি ছুরি ও ১টি টিপ চাকু

১টি এসএস পাইপ

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd