• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চু/রির অভি/যোগে ছাত্রদল সভাপতি আ/টক ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’: রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে স্কুলছাত্রী কৃষ্ণা দে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন এবার ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না’: রাশেদ খান প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের অনৈতিক সম্পর্কের জেরে আটক

বাকেরগঞ্জে বসতঘরের ওপর রেইনট্রি গাছ ভেঙে পড়ে শিশুসহ আহত ২: ১ জনের অবস্থা আশঙ্কাজনক

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে বসতঘরের ওপর রেইনট্রি গাছ ভেঙে পড়ে শিশুসহ আহত ২: ১ জনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বসতঘরের ওপর আকস্মিকভাবে একটি বিশালাকার রেইনট্রি গাছ ভেঙে পড়ে শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

উপজেলার ভরপাশা ইউনিয়নের উত্তর দুধলমৌ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

একজন শেবাচিমে ভর্তি, এলাকায় আতঙ্ক

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর দুধলমৌ গ্রামের একটি বসতবাড়ির ওপর হঠাৎ পাশের একটি বড় রেইনট্রি গাছ উপড়ে ভেঙে পড়ে। মুহূর্তেই গাছটি ঘরের চাল দুমড়েমুচড়ে ভেতরে ঢুকে পড়লে ঘরে অবস্থানরত শিশুসহ দুইজন মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত ফাতেমা বেগমকে (৫৩) স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত শিশুকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আকস্মিক এ দুর্ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা -সত্যের সন্ধানে মানুষের পাশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd