• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পটুয়াখালীর গলাচিপার যুবক মিরাজ খান হত্যা: উত্তরখান থেকে মরদেহ উদ্ধার, পুলিশের জালে ২ কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে কে-টে হ-ত্যা: ঘাতক স্বামী শিপন গ্রেপ্তার তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান: অপরাধে জড়িত ৭৯ জন গ্রেফতার বাকেরগঞ্জে নবাগত ইউএনও মিলটন চন্দ্র পালের সাথে সাংবাদিকদের মতবিনিময় বিশ্বনাথে প্রবাসী আহমদ আলীর বিরুদ্ধে দল বদল ও কোটি টাকার বিএমডব্লিউ গাড়ির কর ফাঁকির চাঞ্চল্যকর অভিযোগ যুক্তরাজ্য আওয়ামী লীগের দোসর’ বানানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ আহমদ আলীর বাংলাদেশ বাউল সমিতির কার্যনির্বাহী ৫১ কমিটি ঘোষণা: সভাপতি সাগর চাঁন, সাধারণ সম্পাদক বারেক বৈদেশী ভোলায় পুলিশের বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মোটরসাইকেল জব্দ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এদের মধ্যে বাউল শিল্পী কোনটা চিনতে পারতেছি না”: বাউল পরিবেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ বারেক বৈদেশীর

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মোটরসাইকেল জব্দ

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মোটরসাইকেল জব্দ

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬

ভোলা পৌরসভার পানবাজার মোড় এলাকায় ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ভটকা মদ, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে ভোলা টু ইলিশা মহাসড়কের পানবাজার মোড় সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা ও উদ্ধারকৃত মাদকের বিবরণ

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আশ্রাব আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. তানজিল, ২. মোঃ হৃদয় এবং ৩. আব্দুল রাজ্জাক।

পুলিশ জানায়, তল্লাশিকালে আসামি তানজিল ও হৃদয়ের কাছ থেকে ক্যারেউস সারিনা ভটকা (CAREW’S TSARINA VODKA) ব্যান্ডের ১টি আস্ত এবং ১টি আংশিক ভর্তি বোতলজাত মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪,৬০০ টাকা।

এছাড়া অপর আসামি আব্দুল রাজ্জাকের পকেট থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযানকালে মাদকের চালানে ব্যবহৃত ইঞ্জিন ও চেসিস নম্বরসংবলিত একটি অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।

নিয়মিত মামলা দায়ের

ভোলা পুলিশ মিডিয়া সেল রবিবার (২ আগস্ট) এক বার্তায় জানায়, উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে আটক করা হয়েছে এবং গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন তল্লাশি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd