• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পটুয়াখালীর গলাচিপার যুবক মিরাজ খান হত্যা: উত্তরখান থেকে মরদেহ উদ্ধার, পুলিশের জালে ২ কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে কে-টে হ-ত্যা: ঘাতক স্বামী শিপন গ্রেপ্তার তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান: অপরাধে জড়িত ৭৯ জন গ্রেফতার বাকেরগঞ্জে নবাগত ইউএনও মিলটন চন্দ্র পালের সাথে সাংবাদিকদের মতবিনিময় বিশ্বনাথে প্রবাসী আহমদ আলীর বিরুদ্ধে দল বদল ও কোটি টাকার বিএমডব্লিউ গাড়ির কর ফাঁকির চাঞ্চল্যকর অভিযোগ যুক্তরাজ্য আওয়ামী লীগের দোসর’ বানানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ আহমদ আলীর বাংলাদেশ বাউল সমিতির কার্যনির্বাহী ৫১ কমিটি ঘোষণা: সভাপতি সাগর চাঁন, সাধারণ সম্পাদক বারেক বৈদেশী ভোলায় পুলিশের বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মোটরসাইকেল জব্দ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এদের মধ্যে বাউল শিল্পী কোনটা চিনতে পারতেছি না”: বাউল পরিবেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ বারেক বৈদেশীর

পটুয়াখালীর গলাচিপার যুবক মিরাজ খান হত্যা: উত্তরখান থেকে মরদেহ উদ্ধার, পুলিশের জালে ২

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

দক্ষিণখান থেকে অপহৃত যুবক মিরাজকে উত্তরখানে গুলি করে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর দক্ষিণখান থেকে তুলে নিয়ে উত্তরখানের একটি ভবনে মিরাজ খান নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নির্মম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ইতোমধ্যে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

নিহত মিরাজ খান পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিরাজ খানের ছেলে। তিনি দক্ষিণখানের আইনুছবাগ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ গ্রাম থেকে ঢাকায় ফেরেন মিরাজ। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে আইনুছবাগের রাস্তা থেকে ৫-৬ জনের একটি দল তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাঁকে উত্তরখানের রহমাননগর এলাকার স্থানীয় বাসিন্দা মুরাদের বাসায় নিয়ে রাতভর আটকে রাখা হয়।

রোববার সকাল আনুমানিক ৭টার দিকে দুর্বৃত্তরা মিরাজকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মারাত্মক আহত হলে অপরাধীরাই তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে দুর্বৃত্তরা সরে পড়ে। পরে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফেতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

 

প্রকাশ সম্পাদক/ এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবন যাএা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd