• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পটুয়াখালীর গলাচিপার যুবক মিরাজ খান হত্যা: উত্তরখান থেকে মরদেহ উদ্ধার, পুলিশের জালে ২ কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে কে-টে হ-ত্যা: ঘাতক স্বামী শিপন গ্রেপ্তার তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান: অপরাধে জড়িত ৭৯ জন গ্রেফতার বাকেরগঞ্জে নবাগত ইউএনও মিলটন চন্দ্র পালের সাথে সাংবাদিকদের মতবিনিময় বিশ্বনাথে প্রবাসী আহমদ আলীর বিরুদ্ধে দল বদল ও কোটি টাকার বিএমডব্লিউ গাড়ির কর ফাঁকির চাঞ্চল্যকর অভিযোগ যুক্তরাজ্য আওয়ামী লীগের দোসর’ বানানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ আহমদ আলীর বাংলাদেশ বাউল সমিতির কার্যনির্বাহী ৫১ কমিটি ঘোষণা: সভাপতি সাগর চাঁন, সাধারণ সম্পাদক বারেক বৈদেশী ভোলায় পুলিশের বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মোটরসাইকেল জব্দ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এদের মধ্যে বাউল শিল্পী কোনটা চিনতে পারতেছি না”: বাউল পরিবেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ বারেক বৈদেশীর

কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে কে-টে হ-ত্যা: ঘাতক স্বামী শিপন গ্রেপ্তার

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কলাবাগানে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. হৃদয় ওরফে শিপন (৩০)-কে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। একই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো সবজি কাটার চাকুটিও উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগান থানার আলামিন রোডের একটি বাসার পঞ্চম তলায় এ নির্মম জোড়া খুনের ঘটনা ঘটে।

কলাবাগান থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে শিপনের সাথে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে তীব্র কোন্দল ও কলহ চলছিল। ঘটনার দিন সকালে শিপন শশুড়বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে আবারো বাকবিতণ্ডায় জড়ান। কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে একটি ধারালো সবজি কাটার চাকু এনে স্ত্রীর গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন।

এ সময় মেয়েকে বাঁচাতে তাঁর মা (শিপনের শাশুড়ি) এগিয়ে এলে শিপন তাঁকেও ধারালো চাকু দিয়ে গলা ও কাঁধে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন।

জোড়া হত্যাকাণ্ডের এই নৃশংস ঘটনা প্রত্যক্ষ করেন ভুক্তভোগীর ভাই ইয়ামিন। তিনি তাৎক্ষণিকভাবে স্বজনদের বিষয়টি জানান। পরে অভিযুক্ত শিপন তাঁর এক বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর শিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে পুলিশ। এ মর্মান্তিক ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd