• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পটুয়াখালীর গলাচিপার যুবক মিরাজ খান হত্যা: উত্তরখান থেকে মরদেহ উদ্ধার, পুলিশের জালে ২ কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে কে-টে হ-ত্যা: ঘাতক স্বামী শিপন গ্রেপ্তার তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান: অপরাধে জড়িত ৭৯ জন গ্রেফতার বাকেরগঞ্জে নবাগত ইউএনও মিলটন চন্দ্র পালের সাথে সাংবাদিকদের মতবিনিময় বিশ্বনাথে প্রবাসী আহমদ আলীর বিরুদ্ধে দল বদল ও কোটি টাকার বিএমডব্লিউ গাড়ির কর ফাঁকির চাঞ্চল্যকর অভিযোগ যুক্তরাজ্য আওয়ামী লীগের দোসর’ বানানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ আহমদ আলীর বাংলাদেশ বাউল সমিতির কার্যনির্বাহী ৫১ কমিটি ঘোষণা: সভাপতি সাগর চাঁন, সাধারণ সম্পাদক বারেক বৈদেশী ভোলায় পুলিশের বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মোটরসাইকেল জব্দ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এদের মধ্যে বাউল শিল্পী কোনটা চিনতে পারতেছি না”: বাউল পরিবেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ বারেক বৈদেশীর

পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না; বরং পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক।” জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, দক্ষ ও মানবিক সেবামুখী সংস্থায় রূপান্তর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

রবিবার (০২ আগস্ট) সকালে রাজশাহী জেলার সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৮ বছরের বঞ্চনা ও পুনর্গঠন

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ফ্যাসিবাদের শাসনামলে চরম দলীয়করণের শিকার হওয়া পুলিশ বাহিনীর মনোবল পুনর্গঠনে সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি নবীন এএসপি প্রবেশনারদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনাদের জীবনের এই আনন্দঘন মুহূর্তটি অনেক আগেই আসার কথা ছিল। বিগত স্বৈরাচারী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ ১৮ বছর যাবত যে সীমাহীন বঞ্চনা আপনারা সহ্য করেছেন, তা অত্যন্ত পীড়াদায়ক। স্বৈরাচারের পতনের পর আজ অধিকার ফিরে পাওয়ায় আপনাদের শুভেচ্ছা জানাই।”

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী সততা ও চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে সাইবার অপরাধ তদন্তে সর্বোচ্চ কারিগরি দক্ষতা অর্জনের নির্দেশ দেন।

কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ

অনুষ্ঠানে মন্ত্রী প্যারেড পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ২৭তম বিসিএস (পুলিশ) ১ম পর্যায়ের ৫৭ জন ও ২৮তম বিসিএস-এর ১ জনসহ মোট ৫৮ জন প্রশিক্ষণার্থী বাস্তব কর্মজীবনে প্রবেশ করেন।

অনুষ্ঠানে সার্বিক শ্রেষ্ঠত্ব অর্জন করায় ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাকটিভিটিজ’ ক্যাটাগরিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া, ‘বেস্ট শ্যুটার’ হিসেবে এবিএম মামুন এবং ‘বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড’ অর্জন করেন আবু নুমান মোহাম্মদ খায়রুল ইসলাম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে

কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আশুলিয়া ও মতিঝিলে বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী জানান, সিটিটিসি’র বোম্ব ডিসপোজাল টিম সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দেশে বর্তমানে নাশকতার হার অনেক কম থাকলেও সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd