তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন: বায়েজীদ সভাপতি, জামিল সম্পাদক
সিলেট প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর অধীনস্থ ১৫ নম্বর ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে বায়েজীদ আহমদ চৌধুরীকে সভাপতি, জামিল আহমদ মাফিকে সাধারণ সম্পাদক এবং মুরছালীন জাহান সাঈদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বাদ যোহর সিলেট বিভাগীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার ও অতিথিবৃন্দ
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি আরিফ হোসাইন সামাদ। অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না এবং প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান। বক্তারা ইসলামের সুমহান আদর্শ চর্চা ও সুন্নিয়াতের পয়গাম ছড়িয়ে দিতে নতুন কমিটিকে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি
সর্বসম্মতিক্রমে গঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা হলেন—
সহ-সভাপতি: মাহমুদুর রহমান, আমজাদ হোসাইন।
সহ-সাধারণ সম্পাদক: মারুফ হোসেন মাহিন।
সহ-সাংগঠনিক সম্পাদক: হিফজুর আহমদ, তামিম শাহরিয়ার।
প্রচার সম্পাদক: মো: ফখরুল ইসলাম (সহ-প্রচার সম্পাদক: ইমাদ উদ্দিন ফেরদৌস, মো: আল-আমীন)।
অর্থ সম্পাদক: কাওসার আহমদ।
অফিস সম্পাদক: আরিয়ান চৌধুরী (সহ-অফিস সম্পাদক: শামসুজ্জামান কয়েছ, তাওহিদুর রহমান চৌধুরী)।
প্রশিক্ষণ সম্পাদক: ফজলে রাব্বি রোমন (সহ-প্রশিক্ষণ সম্পাদক: ছাব্বির আহমদ, তাওহীদ হোসেন শাহী, আল-আমিন)।
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মেহেদি হাসান (সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মাহিম চৌধুরী, তারেকুর রহমান, তানজুমুল ইসলাম তুহিন)।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সেবুল আহমদ নয়ন (সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক: তালহা জুবায়ের খান, মুহিবুর রহমান, আইমান তাওছিফ)।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রেদওয়ান আহমদ, মুজিব আল জুনাইদ, এহিয়া হাসান নাঈম, নূর মোহাম্মদ, আব্দুর রহমান, আরাফাত খান তাওছিফ, রাহাত আহমদ, নূরুল ইসলাম, মনসুর মিয়া, তামিম আহমদ, শাহরিয়ার হাসান নাহিদ, জিহাদ আহমদ, মো: আব্দুল মুত্তালিব মেহরাজ এবং কফিল উদ্দিন কাওছার।
দৈনিক জীবন যাত্রা
প্রকাশক ও সম্পাদক: এস এম সোহাগ ফরাজী