• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩

ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে যশোরের সাংবাদিক সাকিন হোসেনের আত্মহত্যা!

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৩ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে যশোরের সাংবাদিক সাকিন হোসেনের আত্মহত্যা

যশোর প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তরুণ সংবাদকর্মী সাকিন হোসেন। তিনি যশোরের স্থানীয় দৈনিক ‘সুবর্ণভূমি’-র স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘গ্রিন টেলিভিশন’-এর যশোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাসভবনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পারিবারিক কলহের জেরে চরম সিদ্ধান্ত

সাংবাদিক সাকিনের পারিবারিক সূত্র ও স্বজনরা জানিয়েছেন, গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন পারিবারিক মানসিক সমস্যা ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে মানসিক চাপ সইতে না পেরে নিজ শয়নকক্ষের ভেতরে রশি দিয়ে গলায় ফাঁস লাগান সাকিন।

ঘটনাটি পরিবারের সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাকিন হোসেনকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকে শেষ বার্তা: “বিদায় পৃথিবী”

আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেওয়ার আগে বৃহস্পতিবার বিকেলের দিকে সাকিন হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘বিদায় পৃথিবী’ লিখে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস পোস্ট করেছিলেন। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি যশোরের সাংবাদিক ও সহকর্মী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd