• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরলেন অভিনেত্রী বাঁধন: মামলা দায়ের, বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে মাস্টার্স করলেন বিশ্বনাথের সামিউল

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

যুক্তরাজ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে মাস্টার্স করলেন বিশ্বনাথের সামিউল!

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী | দৈনিক জীবনযাত্রা:

যুক্তরাজ্যের খ্যাতনামা ‘ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড’ (University of Bradford) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্সসহ প্রথম শ্রেণীতে (First Class) কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ মোহাম্মদ সামিউল হোসাইন।

গত ১৫ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবর্তনে পিতা আবুল হোসাইনকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর এই স্বপ্নের ডিগ্রি গ্রহণ করেন তিনি।

বিশ্বনাথে শিকড়, গৌরব ছড়ালো প্রবাসে

মোহাম্মদ সামিউল হোসাইন সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের মরহুম আলহাজ্ব তোতা মিয়া মেম্বারের নাতি এবং যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইনের জ্যেষ্ঠ পুত্র। ছোটবেলা থেকেই প্রখর মেধার অধিকারী সামিউল তাঁর এই অসামান্য অর্জনের মাধ্যমে পরিবার, বিশ্বনাথ তথা গোটা বাংলাদেশকে বিশ্বমঞ্চে সম্মানিত করেছেন।

“সফলতার পেছনে রয়েছে সবার অনুপ্রেরণা” — সামিউল

নিজের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ শেষে উচ্ছ্বসিত মোহাম্মদ সামিউল হোসাইন বলেন,

“উচ্চশিক্ষার এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে আমি সবচেয়ে বেশি সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছি আমার বাবা-মা এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে। সবার নিঃস্বার্থ ভালোবাসায় আজ আমি এতদূর আসতে পেরেছি। আমি দেশ-বিদেশের সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতে আমার অর্জিত জ্ঞান দিয়ে পরিবার ও বাংলাদেশের মানুষের জন্য আরও গৌরবময় অবদান রাখতে পারি।”

ছেলের কৃতিত্বে আনন্দিত ও গর্বিত পরিবার

ছেলের এমন ঈর্ষণীয় ফলাফলে পরম করুণাময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পিতা আবুল হোসাইন বলেন,

“নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সামিউল আজ এই উচ্চতর ডিগ্রি অর্জন করেছে। ওর এই সাফল্যে আমাদের পুরো পরিবার আজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান রবের দরবারে অশেষ শুকরিয়া। আমার ছেলে যেন সব সময় ভালো মানুষ হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য আমি সবার কাছে দোয়া কামনা করছি।”

সামিউলের এই গৌরবময় অর্জনে বিশ্বনাথের স্থানীয় বাসিন্দা এবং যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd