• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে যুবককে কু-পি-য়ে হ-ত্যা: এলাকায় টানটান উত্তেজনা, পুলিশ মোতায়েন সিলেটে ৩ দিন ধরে নিখোঁজ হাফিজিয়া মাদ্রাসার ২ ছাত্র: ভিডিও কলে মারধর দেখিয়ে মুক্তিপণ দাবি, থানায় জিডি তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: জাতীয় সংসদের সামনে এনসিপির মানববন্ধনে নাহিদ ইসলাম মিরপুরে বাসে আগুন, দিনভর রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ: যাত্রাবাড়ীতে রিকশাচালক আহত, নগরজুড়ে উদ্বেগ রাজধানীতে ককটেল বি-স্ফো-র-ণ ও গো-লা-গু-লি: রাজশাহীতে ফ্ল্যাটে নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুব: ২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে থানায় নিল পুলিশ বাংলাদেশ তরিকত পরিষদ নারায়ণগঞ্জ জেলার ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: সফিকুর রহমান আহ্বায়ক, শুভ মাইজভান্ডারি সদস্য সচিব নর্থ টাওয়ারে জুয়েলারি ব্র্যান্ড ‘আবান গোল্ড’-এর বর্ষপূর্তি: দীঘি, তানজিন তিশা ও কেয়া পায়েল বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

রূপগঞ্জে বিপুল পরিমাণ এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: ট্রাক ও সিএনজি জব্দ

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

রূপগঞ্জে বিপুল পরিমাণ এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: ট্রাক ও সিএনজি জব্দ

রূপগঞ্জ প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা

প্রকাশ: ০৮ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্যসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। আভিযানিক দল তল্লাশি চালিয়ে ১,১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প ‘এসকাফ’ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বড় ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) ভোর রাতে রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়ন এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: ফারুক আহমেদ (৪০)। তিনি রূপগঞ্জ থানার মাছিমপুর এলাকার মৃত শামছুদ্দীনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ভোর রাতের ঝটিকা অভিযান

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের বিশেষ নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.এইচ.এম সালাউদ্দিন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান চালানো হয়।

আজ বুধবার ভোর অনুমান ৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মো: আলিমুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ সাকিনস্থ মটের ঘাট হতে উপজেলাগামী রোডের শিবগঞ্জ বোডিং এর সামনে পাকা রাস্তার উপর অবস্থান নেয়। একটি সন্দেহভাজন ট্রাক ও সিএনজি সেখানে পৌঁছালে পুলিশ গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় ফারুক আহমেদের হেফাজত থেকে ১,১০৭ বোতল অবৈধ ও ক্ষতিকারক এসকাফ সিরাপ উদ্ধার করা হয় এবং মাদক বহনের দায়ে গাড়ি দুটি জব্দ করা হয়।

ফেনসিডিলের বিকল্প হিসেবে ছড়াচ্ছিল এই মাদক

পুলিশের একজন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত এসকাফ (ESKUF) সিরাপটি মূলত ফেনসিডিলের বিকল্প হিসেবে তরুণ সমাজ ও মাদকসেবীদের কাছে চড়া দামে বিক্রি করা হচ্ছিল। এই চালানের মাধ্যমে বড় ধরনের একটি মাদকের নেটওয়ার্ক রূপগঞ্জসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চোরাকারবারীদের। ভোর রাতের এই সফল অভিযানের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত মাদকের চালানটি বাজারজাত হওয়ার আগেই আটকে দেওয়া সম্ভব হলো।

মামলা রুজু ও আদালতে প্রেরণ

গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক আহমেদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার পর আজকেই আসামিকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি জনাব এ.এইচ.এম সালাউদ্দিন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। রূপগঞ্জকে মাদকমুক্ত করতে এই ধরণের আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হবে। এই চক্রের পেছনে আর কারা জড়িত, তা বের করতে তদন্ত চলছে।”

 

দৈনিক জীবনযাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd