• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই আন্দোলনের হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেফতার: নেপাল থেকে ফেরার পরই বিমানবন্দর থেকে আটক, অনিশ্চয়তায় ‘শিকার’ সিনেমা

বিনোদন ও আদালত ডেস্ক / ঢাকা: জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেফতারের খবর প্রকাশ্যে এসেছে। গত ২৮ আগস্ট নেপাল থেকে শুটিং শেষ করে দেশে ফেরার পরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামি পলাশ রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।

জানা গেছে, চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে ‘শিকার’ নামের একটি নতুন চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে নেপাল গিয়েছিলেন মরতুজা পলাশ। টানা ২৫ দিনেরও বেশি সময় শুটিং চলার পর সেখানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে শুটিং স্থগিত করে ২৮ আগস্ট পুরো ইউনিটসহ দেশে ফিরে আসেন তিনি। ওই দিনই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেফতার করে। তবে বিষয়টি এতদিন কঠোর গোপনীয়তায় থাকায় প্রকাশ্যে আসেনি।

রিমান্ড শেষে কারাগারে পলাশ

মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় পলাশ এজাহারনামীয় আসামি। বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাঁকে আদালতে হাজির করে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জিজ্ঞাসাবাদে ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নায়ক কারাগারে, অনিশ্চয়তায় ‘শিকার’ সিনেমার মুক্তি

এদিকে প্রধান নায়ক মরতুজা পলাশ কারাবন্দি থাকায় বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে কামরুজ্জামান রোমান পরিচালিত থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘শিকার’-এর ভবিষ্যৎ। নেপালে ছবিটির বড় অংশের দৃশ্যধারণ শেষ হলেও ক্লাইম্যাক্সের কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য এবং গানের শুটিং এখনও বাকি রয়েছে।

নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে দেশের বিভিন্ন লোকেশনে বাকি অংশের শুটিং সম্পন্ন করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু প্রধান চরিত্র কারাগারে থাকায় কোনো শিডিউলই চূড়ান্ত করা যাচ্ছে না।

এ বিষয়ে পরিচালক কামরুজ্জামান রোমান গণমাধ্যমকে জানান, “নেপালে ‘শিকার’-এর সিংহভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছিল। অক্টোবরে বাকি কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় শিডিউল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মরতুজা পলাশ বিষয়টি আইনিভাবে মোকাবিলা করছেন। প্রযোজনা সংস্থা আশা করছে তিনি দ্রুত জামিন পাবেন। তা না হলে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।”

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার টানটান উত্তেজনা ও রহস্যের গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এই সিনেমায় মরতুজা পলাশ ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd