• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৯৯৯ নম্বরে ফোনকলে সোনাডাঙ্গা থেকে চুরি হওয়া বাস লোহাগড়ায় উদ্ধার: জিপিএস ট্র্যাকিংয়ে বাজিমাত পুলিশের সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

 

ভোলা প্রতিনিধি:

ভোলা জেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের তত্ত্বাবধানে একটি চৌকস পুলিশ দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— (১) মোহাম্মদ রুবেল (২২) এবং (২) মোঃ রোজ উদ্দিন। তাদের কাছ থেকে মোট ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

ভোলা জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

পুলিশ সাধারণ জনগণকে মাদক নির্মূলে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছে, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা পুলিশের কাছে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd