• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৯৯৯ নম্বরে ফোনকলে সোনাডাঙ্গা থেকে চুরি হওয়া বাস লোহাগড়ায় উদ্ধার: জিপিএস ট্র্যাকিংয়ে বাজিমাত পুলিশের সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা

ওসমানীনগরে গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের স্ট্রিট লাইট প্রকল্প উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদী লুনা ‎

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৮৪ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ওসমানীনগরে গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন

‎সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

‎ সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা–মাধবপুর–সরদারপাড়া এলাকায় গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে-এর উদ্যোগে বাস্তবায়িত স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা, এমপি।

‎বুধবার (১ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন। এ সময় এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাড়েরা, মাধবপুর ও সরদারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় সাধারণ মানুষের চলাচলে নানা ধরনের সমস্যা দেখা দিত। স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে ওই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেন, এলাকার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং প্রবাসীদের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের এমন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎তিনি আরও বলেন, স্ট্রিট লাইট প্রকল্প বাস্তবায়নের ফলে রাতের বেলায় পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। পাশাপাশি অপরাধপ্রবণতা হ্রাস, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং এলাকার সামগ্রিক উন্নয়নে এই প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখবে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

‎স্থানীয়রা জানান, গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের অর্থায়নে বাস্তবায়িত এই স্ট্রিট লাইট প্রকল্প এলাকার মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ করেছে। তারা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd