• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু বাকেরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার এমপি আবুল হোসেন খানের ১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি

চলচ্চিত্র শিল্পী সমিতি কী কাজে লেগেছে?’— ক্ষোভ ঝাড়লেন ডা. মিষ্টি জান্নাত

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ডা. মিষ্টি জান্নাত। তার পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।

 

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রম নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ডা. মিষ্টি জান্নাত।

 

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সমিতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের ভূমিকাও সমালোচনা করেন।

 

পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, “চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে আমরা জানি না। তবে যে সমিতি থাকার পরও সিনেমাতে মিডিয়ার লোকজন কাজ করে আর চলচ্চিত্রের লোকজন না খেয়ে মরে, সে সমিতিতে আমি এই শেষবারের মতো যেতে পারি ভোট দিতে। এরপর যদি একই রকম দেখি, তাহলে আমি আশা করবো আমার নামটা স্বসম্মানে কেটে দেবেন।”

 

তিনি শুধু চলচ্চিত্র শিল্পী সমিতিই নয়, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তার ভাষায়, “শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি না, পরিচালক, প্রযোজক সমিতিকেও একই প্রশ্ন আমার থাকলো। ভালো থাকবেন সবাই।”

 

পোস্টের শেষাংশে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি লেখেন, “আমি প্রতিবাদ করি বলে আমি খারাপ। আমার বাবা-মা বলেছেন, বেঁচে থাকলে বীরের মতো বেঁচে থাকো। কাপুরুষের মতো বেঁচে থেকে লাভ নেই। কারণ মৃত্যু চরম সত্য।”

 

মিষ্টি জান্নাতের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে চলচ্চিত্র অঙ্গনের সংকটের কথা তুলে ধরছেন, আবার কেউ সমিতিগুলোর কার্যক্রম নিয়ে ভিন্নমতও প্রকাশ করছেন।

 

তবে এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি কিংবা প্রযোজক সমিতির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd