• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৯৯৯ নম্বরে ফোনকলে সোনাডাঙ্গা থেকে চুরি হওয়া বাস লোহাগড়ায় উদ্ধার: জিপিএস ট্র্যাকিংয়ে বাজিমাত পুলিশের সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে ছাদে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৬৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

সিলেটের বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে ছাদে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

 

সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

 

সিলেটের বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে ঘরের পাকা ছাদে পড়ে মোহাম্মদ আলী নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ আলী ভুরকী গ্রামের সিদ্দিক আলীর বড় ছেলে। তিনি স্থানীয় ভুরকী বাজারে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সহযোগিতা করতেন।

 

পারিবারিক সূত্রের বরাত দিয়ে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে কাঁঠাল পাড়তে গাছে ওঠেন মোহাম্মদ আলী। এ সময় হঠাৎ গাছ থেকে উল্টে ঘরের পাকা ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

প্রিয় নাতির এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, “মোহাম্মদ আলী আমার অত্যন্ত আদরের নাতি ছিল। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

 

এদিকে, দুই ছেলের মধ্যে বড় ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মোহাম্মদ আলীর বাবা-মা। পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। ভুরকী গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd