• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান: ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি দিদারুল ইসলাম জিকু গ্রেফতার

এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান

জাতীয় ডেস্ক / স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. মো. সাইফুল আজম রঞ্জু।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক পদে পদোন্নতি ও এমপির উপহার

চিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদান ও একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ‘অধ্যাপক’ পদে পদোন্নতি লাভ করেন বিশিষ্ট শল্যচিকিৎসক ডা. মো. সাইফুল আজম রঞ্জু।

সাক্ষাৎকালে তাঁর এই গৌরবোজ্জ্বল একাডেমিক পদোন্নতি ও পেশাগত অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এমপি আলতাফ হোসেন চৌধুরী। এ সময় তিনি ডা. সাইফুল আজম রঞ্জুর চিকিৎসাসেবা ও পেশাগত সাফল্যের প্রশংসা করে তাঁর হাতে একটি বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেন এবং ভবিষ্যৎ পথচলায় উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

ডা. মো. সাইফুল আজম রঞ্জুও তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ ও মানুষের সেবায় চিকিৎসাসেবাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd