• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ রংপুর পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের পুনাকের সংবর্ধনা: ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মানুষ হওয়ার আহ্বান শাবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বহিরাগত যুবক আটক: প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পুলিশে সোপর্দ, মামলার প্রক্রিয়া আধুনিক ও পরিকল্পিত নগরায়ণের যুগে সিলেট: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক যাত্রা, প্রথম পর্ষদ সভা সম্পন্ন কানাডার বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি বৃদ্ধির তাগিদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বিবিসিসি প্রতিনিধিদলের বৈঠক শেকৃবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি: প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জি. সানজিদা ইসলাম তুলি রাঙ্গাবালীর চর মোন্তাজে তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযান: সরকারি আবাসন এলাকা থেকে ৪৭ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার শেরপুর সদরে মৎস্যচাষ প্রযুক্তি সেবা প্রকল্পের উপকরণ বিতরণ: প্রধান অতিথি সংসদ সদস্য ডা. প্রিয়াংক

সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ—সব স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ইসলামী ফ্রন্টের

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ঐক্যবদ্ধভাবে সব স্থানীয় নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: স.উ.ম আবদুস সামাদ

 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে আগামী সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব স.উ.ম আবদুস সামাদ।

 

আজ বিকেলে চট্টগ্রামস্থ কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলা এবং মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুর রহিম, রেজাউল করিম তালুকদার, অধ্যাপক জালাল উদ্দিন আজহারী, মহিউল আলম চৌধুরী, জসীম উদ্দিন, জায়নুল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ সময় মহানগর উত্তর ও দক্ষিণ এবং উত্তর ও দক্ষিণ জেলার সভাপতি, সেক্রেটারিসহ গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে আগামী সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অংশগ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd