বাংলাদেশ গণদাবী ফাউন্ডেশনের সিলেট জেলা সভাপতি দেওয়ান মাসুদ রাজা চৌধুরী আর নেই
সিলেটের সামাজিক ও সাহিত্য অঙ্গনের সুপরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী দেওয়ান মাসুদ রাজা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২৯ জুন) সন্ধ্যা প্রায় ৬টায় সিলেট মহানগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি বাংলাদেশ গণদাবী ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি, জালালাবাদ পিস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং লিগাল এইড ফোরাম বাংলাদেশ সিলেট জেলা কমিটির সহ-সভাতিসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দেওয়ান মাসুদ রাজা চৌধুরীর মৃত্যুতে সিলেটের সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এদিকে, দৈনিক জীবন যাত্রা পত্রিকার সিলেট প্রতিনিধি শাহ তোফাজ্জুল ভান্ডারী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার ধৈর্য দান করেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী