• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
লালমনিরহাটে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার নেমেছে ৪৬.৭১ শতাংশে, ৬ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ ভাঙচুর মিরপুর ১ গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গার্মেন্টস সহ বাগদাদ শপিং কমপ্লেক্সেও ইটপাটকেল ছুড়ে কাচ ও সাটার ভাঙচুর করা হয়। বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক পরিবারের ওপর হামলা চোখে আলো নেই, তবু জ্ঞানের দ্যুতিতে এইচএসসিতে জিপিএ-৫ পেল দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা মৌমি সিলেটে এইচএসসিতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৫০.৯০%: বরাবরের মতো এগিয়ে মেয়েরা | বালাগঞ্জে মোটরসাইকেল হাওরে পড়ে তরুণ ফুটবলার সাইফুরের মৃ/ত্যু ৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ।

পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯-এ ফোনের পর নৌ-পুলিশের অভিযানে ৮৫ যাত্রী উদ্ধার

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯-এ ফোনের পর নৌ-পুলিশের অভিযানে ৮৫ যাত্রী উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক:

 

পদ্মা নদীর ডুবোচরে আটকে পড়া একটি লঞ্চ থেকে নারী ও শিশুসহ ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।

 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুন ২০২৬ (শনিবার) রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি পাটুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে পদ্মা নদীর মাঝখানে কুশিহাটা নামক ডুবোচরে লঞ্চটি আটকে যায়।

 

চারদিকে ঘুটঘুটে অন্ধকার এবং নদীর গভীর পানির কারণে লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত দুই যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

 

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, দৌলতদিয়া এবং পাটুরিয়া নৌ থানাকে বিষয়টি জানানো হয়। কল দুটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল তানজিদ ও কনস্টেবল রানা। এছাড়া উদ্ধার অভিযান চলাকালে কলার, সংশ্লিষ্ট থানা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই শরীফুল ইসলাম ও এসআই আনিসুর রহমান।

 

সংবাদ পেয়ে দ্রুত দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার পুলিশ উদ্ধারকারী ট্রলার এবং দুটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। প্রথমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরে ট্রলার ও নৌ-পুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় যাত্রীদের ডুবোচর থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া লঞ্চে স্থানান্তর করা হয়।

 

নৌ-পুলিশের সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে নারী ও শিশুসহ মোট ৮৫ জন যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান।

 

উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা পুরো ঘটনার সত্যতা জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে নিশ্চিত করেছেন।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd