• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাণিজ্য, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিতে ফরাসি বিনিয়োগের আহ্বান, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ: আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধিতে ভূয়সী প্রশংসা দেশে ৭ মাসে ৪০০ নারী ধ-র্ষ-ণ ও ২১৩ শিশু হ-ত্যা: বিচারহীনতা ও সমন্বয়হীনতায় আসকের সংলাপে গভীর উদ্বেগ সাহিত্য সতত সুন্দর: সাহিত্যের নিরপেক্ষতা, বাংলা ভাষার প্রাচীন শিকড় ও রাজা শশাঙ্কের বিস্মৃত ইতিহাস আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে চিনি না, তাঁর অভিযোগকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে—জুলাই যোদ্ধা নাফসিন মেহনাজ আজিরীন অপপ্রচার ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধন আঞ্চলিক স্বাস্থ্য সহযোগিতায় পিপিপি-ভিত্তিক যৌথ বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর জগন্নাথপুরে ইউটিউবার সোনা মিয়ার চুল কেটে ন্যাড়া করার ভিডিও ভাইরাল বিশ্বমানের দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অপরিসীম: বঙ্গভবনে রুয়েট প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি বিয়ের অনুষ্ঠানের নামে ডেকে নৃত্যশিল্পীকে ‘সং-ঘ-ব-দ্ধ ধ-র্ষ-ণ’: বিয়ানীবাজার থেকে এসআরবি-৯ এর জালে পলাতক মুজাহিদ

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

এস এম সোহাগ ফরাজী / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) আয়োজিত “গ্রীষ্মকালীন দাভোস”-এ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎আজ মঙ্গলবার (২৪ জুন ২০২৬) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেশন অনুষ্ঠিত হয়।

‎প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জলবায়ু সহনশীলতা তৈরিতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেন।

‎তিনি জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনা, জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করা এবং পাশাপাশি ‘সবুজ জলবায়ু তহবিল’ (GCF)কে কার্যকর করা প্রয়োজন বলে উল্লেখ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী প্রশমনের পাশাপাশি অভিযোজনও অপরিহার্য বলে উল্লেখ করেন।

‎এর আগে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি (Alois Zwinggi)।

‎উল্লেখ্য, চীনের দালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) “গ্রীষ্মকালীন দাভোস”।

‎“Innovating at Scale” বা “বৃহৎ পরিসরে উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উদীয়মান প্রযুক্তির বাস্তব প্রয়োগ, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

‎বিশ্বজুড়ে প্রযুক্তিগত অগ্রগতি ও এর বিস্তৃত অর্থনৈতিক সুফলের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানোর বিষয়টি এবারের সম্মেলনের অন্যতম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে।

‎এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০-এর অধিক সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd