ক্বারী আবু রায়হানের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও শাস্তির দাবি মামুনুল হকের
ঢাকা প্রতিনিধি:
দেশের বরেণ্য প্রবীণ আলেমেদ্বীন ও আন্তর্জাতিক ক্বারী হযরত মাওলানা ক্বারী আবু রায়হানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক।
মঙ্গলবার (২৩ জুন) নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দেশের বরেণ্য প্রবীণ আলেমেদ্বীন ও আন্তর্জাতিক ক্বারী হযরত মাওলানা ক্বারী আবু রায়হান সাহেব আমার সরাসরি ওস্তাদ। তাঁর ছেলের টাইমলাইনে দেখলাম, হুজুরের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।”
মামুনুল হক এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, “যে বা যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিষয়টি আরও জটিল আকার ধারণ করতে পারে।”
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এদিকে ক্বারী আবু রায়হানের ওপর হামলার ঘটনার বিষয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিচারের দাবিও জানিয়েছেন অনেকে।