• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ডিসি সরোয়ার আলমকে নিয়ে আজাহারীর মন্তব্য ভাইরাল ‎

এস এম সোহাগ ফরাজী / ৬৬ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

ডিসি সরোয়ার আলমকে নিয়ে আজাহারীর মন্তব্য ভাইরাল

‎নিজস্ব প্রতিবেদক:

‎সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সরোয়ার আলমকে নিয়ে ইসলামি আলোচক সৈয়দ গোলাম কিবরিয়া আজাহারীর একটি মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

‎এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আপনাকে আপনার প্রমোশনের জন্য অভিনন্দন। ফি আমানিল্লাহ। সুন্নীদের দানের টাকায় এখানে দেওবন্দী মাদ্রাসা গড়তে চেয়েছিলেন ডিসি সরোয়ার এই ভাই। বাহ্। এই লোকের জন্য এত মায়া আমাদেরই ভাইদের?”

‎একই পোস্টে তিনি মাজার ব্যবস্থাপনা নিয়ে নিজের অবস্থানও তুলে ধরেন। তিনি বলেন, মাজারের আয়-ব্যয়ের হিসাব দেওয়া দরকার, মাজারের সংস্কার প্রয়োজন এবং ইসলামবিরোধী কাজ, অশ্লীলতা ও গোনাহের কার্যক্রম বন্ধ হওয়া উচিত। এসব বিষয়ে তিনি শতভাগ একমত বলেও উল্লেখ করেন।

‎তবে মাজারে সরকারি তত্ত্বাবধানের বিষয়ে আপত্তির কথা জানিয়ে তিনি লেখেন, “কিন্তু সরকারি তত্ত্বাবধানে আপত্তি আছে আমাদের। অনেক অনেক বেশি দূর্নীতি করে সরকারি লোকজন মাজার দখলে নিয়ে। বাংলাদেশের বেশ কয়েকখানা মাজারে সরকার অলরেডি নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে কি হয় জেনে দেখুন প্লিজ।”

‎পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে ধর্মীয় ও সামাজিক অঙ্গনেও আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd