• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
লালমনিরহাটে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার নেমেছে ৪৬.৭১ শতাংশে, ৬ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ ভাঙচুর মিরপুর ১ গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গার্মেন্টস সহ বাগদাদ শপিং কমপ্লেক্সেও ইটপাটকেল ছুড়ে কাচ ও সাটার ভাঙচুর করা হয়। বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক পরিবারের ওপর হামলা চোখে আলো নেই, তবু জ্ঞানের দ্যুতিতে এইচএসসিতে জিপিএ-৫ পেল দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা মৌমি সিলেটে এইচএসসিতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৫০.৯০%: বরাবরের মতো এগিয়ে মেয়েরা | বালাগঞ্জে মোটরসাইকেল হাওরে পড়ে তরুণ ফুটবলার সাইফুরের মৃ/ত্যু ৭ দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ: নেতৃত্বে ডা. শফিকুর রহমান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ হাতীবান্ধায় ৩ জনকে আহত করা চিতাবাঘের সন্ধান মেলেনি সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ।

পটুয়াখালীতে ৭৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এস এম সোহাগ ফরাজী / ১০৫ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পটুয়াখালীতে ৭৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইয়ামাহা এফজেড ভি-থ্রি মোটরসাইকেল এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

এ সময় মো. আশিকুর রহমান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পটুয়াখালী জেলা পুলিশ মাদক নির্মূলে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd