রংপুরে ডিবির পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার
রংপুর প্রতিনিধি:
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত পৃথক অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন সেবনকালে মোট ০৫ (পাঁচ) জন আসামিকে গ্রেফতার করা হয়।
প্রথম অভিযান:
কোতয়ালী থানাধীন ব্যাতপট্টি সেনপাড়া মোড় এলাকার হোটেল রাজের ৩য় তলার ২৫ নম্বর কক্ষ হতে ইয়াবা ট্যাবলেট সেবনকারী (০২) জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
- মোঃ রাশেদ (৩২), সাং- সেনপাড়া, কোতয়ালী, রংপুর।
- সঞ্জয় সরকার হারকু (২৮), সাং- জাহাজ কোম্পানীর মোড়, কোতয়ালী, রংপুর।
দ্বিতীয় অভিযান:
কোতয়ালী থানাধীন পুরাতন আওয়ামী লীগ অফিসের পরিত্যক্ত ভবনের ভিতরে ইয়াবা ট্যাবলেট সেবনকারী (০২) জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
- মোঃ সুজন মিয়া (৩২), সাং- নাছনি আমবাড়ি, মাহিগঞ্জ, রংপুর।
- মোঃ নাজমুল হোসেন (৩০), সাং- ঈশ্বরপুর, সদর, রংপুর।
তৃতীয় অভিযান:
কোতয়ালী থানাধীন বাবুখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হেরোইন সেবনকারী (০১) জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন:
- মোঃ ছানু (৪৫), সাং- দক্ষিণ বাবুখাঁ, কোতয়ালী, রংপুর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক কোতয়ালী থানায় পৃথক নন-এফআইআর প্রসিকিউশন রুজু করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ মহানগর গড়ে তুলতে আরপিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।