• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চু/রির অভি/যোগে ছাত্রদল সভাপতি আ/টক ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার : ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার বাঁশঝাড়ের ভেতর থেকে বীর মুক্তিযোদ্ধার ম-র-দে-হ উদ্ধার জাপানে চার দিনের সফল সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’: রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে স্কুলছাত্রী কৃষ্ণা দে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন এবার ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না’: রাশেদ খান প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের অনৈতিক সম্পর্কের জেরে আটক

মুলাদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ১০৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

এস এম সোহাগ ফরাজী / ১৩১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

মুলাদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ১০৫ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

‎

‎বরিশাল প্রতিনিধি:

‎

‎বরিশাল জেলার মুলাদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

‎

‎পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জুন ২০২৬ তারিখে মুলাদী থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন সিয়াম পাইক (২০), পিতা- মোজাম্মেল পাইক, দক্ষিণ গাছুয়া গ্রামের বাসিন্দা; মো. হাবিবুর রহমান (১৯), পিতা- মো. রফিকুল ইসলাম, গলই ভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মো. শিপু শেখ (২০), পিতা- শাহে আলম শেখ, দক্ষিণ গাছুয়া গ্রামের বাসিন্দা। তারা সবাই মুলাদী উপজেলার বাসিন্দা।

‎

‎অভিযান চলাকালে তাদের কাছ থেকে মোট ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

‎

‎মুলাদী থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

‎পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd