হিজলা থানা পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | দৈনিক জীবন যাত্রা
বরিশালের হিজলা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হিজলা থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজন এবং ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলায় বিজ্ঞ আদালত সাজা প্রদান করেছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হিজলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে