• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৯৯৯ নম্বরে ফোনকলে সোনাডাঙ্গা থেকে চুরি হওয়া বাস লোহাগড়ায় উদ্ধার: জিপিএস ট্র্যাকিংয়ে বাজিমাত পুলিশের সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা

তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম ‎

এস এম সোহাগ ফরাজী / ১৫১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম

‎১৫ জুন: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম তিনটি মামলায় জামিন পেয়েছেন। সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

‎আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি সাংবাদিকদের জানান, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমকে জামিন দেওয়া হয়েছে।

‎জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ার মনিরুজ্জামান হত্যা মামলা, রাজধানীর মিরপুর এলাকার সাগর হত্যা মামলা এবং আশুলিয়ার একটি হত্যাচেষ্টা মামলা।

‎উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।

‎রাজনীতির পাশাপাশি সংগীতাঙ্গনের পরিচিত মুখ মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তবে ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ (টুলু)-এর কাছে পরাজিত হন।

‎হাইকোর্টের এ জামিন আদেশের ফলে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়ায় মমতাজ বেগমের জন্য সাময়িক স্বস্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd