• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি ইলিয়াস ভুল মানুষকে নিয়ে কল্পকাহিনী বানাচ্ছে’: কুয়েতি রাষ্ট্রদূত ও ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

যারা খেলা বোঝে তারাই , ব্রাজিল করে। অপু বিশ্বাস

এস এম সোহাগ ফরাজী / ১৯২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ব্রাজিলের কট্টর সমর্থক অপু বিশ্বাস, নেইমার প্রিয় ফুটবলার

‎বিনোদন ডেস্ক

‎বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের কোটি দর্শকের মতোই উচ্ছ্বাসে মেতে ওঠেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা বরাবরই আলোচনায় থাকে।

‎বিশেষ করে বিশ্বকাপ এলেই প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে তাঁর আবেগ আরও স্পষ্ট হয়ে ওঠে। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রিয় দল, প্রিয় ফুটবলার এবং বিশ্বকাপের স্মৃতি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

‎অপু বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। পাশাপাশি ফুটবল বিশ্বের দুই তারকা খেলোয়াড় নেইমার ও লিওনেল মেসির প্রতি তাঁর আলাদা ভালো লাগা রয়েছে।

‎প্রিয় ফুটবলার সম্পর্কে তিনি বলেন, “আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা, সবকিছুই আমার পছন্দ। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।”

‎নিজে ব্রাজিলের সমর্থক হলেও তাঁর ছেলে আব্রাম খান জয় আর্জেন্টিনার সমর্থক। বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে অপু বলেন, “আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। যারা আমার ভক্ত আছে তাদের বলি, শুধু ব্রাজিল হলে তো চলবে না, অন্য দলের সাপোর্টারও লাগবে। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে।”

‎বিশ্বকাপ ফুটবলকে তিনি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং একটি উৎসব হিসেবেই দেখেন। বিশ্বকাপের সময় রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, “বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা-তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।”

‎ফুটবল বিশ্বকাপ ঘিরে এমন উচ্ছ্বাস ও আবেগের কারণে অপু বিশ্বাসের মতো তারকারাও সাধারণ দর্শকদের সঙ্গে একাত্ম হয়ে যান বলে মনে করেন তাঁর ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd