• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইরানের কাছে ট্রাম্পের। আত্মসমর্পণ  ‎ শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী ‎ নিজ বাড়িতে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার, আহত ৫ বছরের শিশু ‎ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ হাইকোর্টের ‎ ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত, রংপুর মেডিকেলে তীব্র সমালোচনা ‎ ব্রাজিলের জার্সিতে নজর কাড়লেন মিষ্টি জান্নাত স্বর্ণের দুলের লোভে শিশুহত্যার অভিযোগ, বগুড়ায় চাঞ্চল্য ব্রাজিলের রঙে সেজে বিশ্বকাপ উন্মাদনায় অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি। ‎ জাহাঙ্গীরনগরে ফের নিপীড়নের অভিযোগ, শিক্ষার্থীদের চাপে অভিযুক্ত বহিষ্কার ও পুলিশের কাছে সোপর্দ বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি । ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে তুলে নেওয়ার অভিযোগ, ৬ জন গ্রেপ্তার

এস এম সোহাগ ফরাজী / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে তুলে নেওয়ার অভিযোগ, ৬ জন গ্রেপ্তার

‎জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়। এর আগে বুধবার রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর সুখনগরী বারখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন—মনিরুল ইসলাম বাবু (২০), সবুজ মিয়া (২১), হোসেন আলী (১৮), সাজিবুল হাসান সজিব (২০), আনন্দ হাসান (১৮) ও ইউনুস মিয়া (১৮)। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

‎অপহৃত কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া গ্রামের নাইম ইসলাম (১৮) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিশোরী এতে সাড়া না দিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা নাইমের স্বজনদের অবহিত করেন। অভিযোগ রয়েছে, এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো পরিবারটিকে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং কিশোরীকে অপহরণের হুমকিও দেওয়া হয়।

‎পরিবারের দাবি, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাইমসহ কয়েকজন যুবক কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ছয়জনকে আটক করতে সক্ষম হন। তবে প্রধান অভিযুক্ত নাইমসহ কয়েকজন মোটরসাইকেলে করে কিশোরীকে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd