• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে মাসে ২০ হাজার টাকা ভাতা

এস এম সোহাগ ফরাজী / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য মাসিক ভাতা ঘোষণা

ঢাকা, ১১ জুন: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ অবদান রাখা শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেকের পরিবারকে মাসিক ২০ হাজার টাকা হারে সম্মানী ভাতা প্রদান করা হবে। একই সঙ্গে সবচেয়ে গুরুতর আহত, অর্থাৎ ‘এ’ ক্যাটাগরিভুক্ত জুলাই যোদ্ধারাও মাসিক ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।

এছাড়া আহতদের জখমের মাত্রা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করে ভাতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারের এই উদ্যোগকে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগ ও অবদানের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ভাতা কর্মসূচি শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের অবদানের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd