• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে ‘জ্বীনের বাদশা’র ভয়ংকর ফাঁদে গৃহবধূ: সংসার বাঁচাতে গিয়ে খোয়ালেন ৫ ভরি স্বর্ণ, এলাকায় চাঞ্চল্য সড়ক দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষিকা নি-হ-ত: দুই বাস জব্দ, চালক ও হেলপার আটক ডাবের সাথে চেতনানাশক খাইয়ে টাকা ছিনতাই: খুলনায় লালপুর পুলিশের সাঁড়াশি অভিযান, অজ্ঞান পার্টির ২ সক্রিয় সদস্য গ্রেফতার কণ্ঠশিল্পী সালমার বাবা ফজলুল হক আর নেই: সংগীতের ব্যস্ততার মাঝেই নেমে এলো শোকের ছায়া ঢাকা জেলা ডিবি উত্তরের সফল অভিযান: ২৫৮ পিস ইয়াবাসহ ৯ পেশাদার মাদক কারবারি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাণিজ্য, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিতে ফরাসি বিনিয়োগের আহ্বান, রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ: আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধিতে ভূয়সী প্রশংসা দেশে ৭ মাসে ৪০০ নারী ধ-র্ষ-ণ ও ২১৩ শিশু হ-ত্যা: বিচারহীনতা ও সমন্বয়হীনতায় আসকের সংলাপে গভীর উদ্বেগ সাহিত্য সতত সুন্দর: সাহিত্যের নিরপেক্ষতা, বাংলা ভাষার প্রাচীন শিকড় ও রাজা শশাঙ্কের বিস্মৃত ইতিহাস আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে চিনি না, তাঁর অভিযোগকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে—জুলাই যোদ্ধা নাফসিন মেহনাজ আজিরীন

ছাত্রদলের হাতে বেদম মার খাওয়ার অভিযোগ সেই মাহাদীর

এস এম সোহাগ ফরাজী / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

হবিগঞ্জে ডিসি কার্যালয় প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারধরের অভিযোগ

‎হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

‎মাহাদী হাসানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

‎ভিডিওতে বলা হয়, সরকারি অফিসের ভেতরেই প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে ছাত্রদলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‎এর আগে মাহাদী হাসান অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি রাজনৈতিক স্ট্যাটাসকে কেন্দ্র করে বুধবার (১০ জুন) তাকে ধাওয়া করেন ছাত্রদলের কিছু কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি হবিগঞ্জ সদর থানায় আশ্রয় নেন। ওইদিন দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

‎তবে ছাত্রদলের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এমন কোনো ঘটনা ঘটেনি এবং মাহাদী হাসান নিজের প্রচারের জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

‎এদিকে পুলিশ জানিয়েছে, বুধবারের ধাওয়া দেওয়ার অভিযোগের বিষয়ে তারা কোনো সত্যতা খুঁজে পায়নি।

‎উল্লেখ্য, গত ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে তৎকালীন ওসির সঙ্গে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাহাদী হাসান আলোচনায় আসেন। ওই ভিডিওতে তাকে থানার কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়।

‎সর্বশেষ হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কি না, তা জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

‎দৈনিক জীবন যাএা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd