• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি আসির মিয়া ডিবির জালে আজ সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: পরিদর্শন করবেন ওসমানী ও শামসুদ্দিন হাসপাতাল মিরপুরে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীর আপত্তিকর ছবি ধারন চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: আনন্দ মিছিল ও সমাবেশে এমপি আবুল হোসেন খান ৭ মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে উদ্ধার ১৩ হাজার ৫৭৯: বিভ্রান্তি দূর করতে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা বিশ্বনাথে পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ: নিমিষেই ভেসে উঠল ৬০ হাজার টাকার মাছ, নিঃস্ব চাষির আহাজারি পুলিশের জুয়াবিরোধী অভিযান: নগদ টাকা ও ৮টি মোবাইলসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার, শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নি-হ-ত: চালক ও সহকারী আটক, ট্রাক জব্দ উল্টোপথে মন্ত্রীর গাড়ি: ট্রাফিক পুলিশের নজিরবিহীন মামলা ও ৬ হাজার টাকা জরিমানা সিলেটে ২৪ ঘণ্টার ব্যবধানে কিশোরের ঝু-ল-ন্ত ও যুবকের গ-লা-কা-টা ম-র-দে-হ উদ্ধার: প্রাথমিক

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হ- ত্যা করে: ‘৯৯৯’-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ইট দিয়ে থেঁতলে হত্যা: ‘৯৯৯’-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

ক্রাইম রিপোর্টার / ঢাকা: রাজধানীর সবুজবাগে পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে নিজ স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় মাথায় ইট দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর নিজেই ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল করে খুনের কথা স্বীকার ও পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত স্ত্রী রেহেনা আক্তার (৪০)।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় সবুজবাগ থানাধীন নন্দীপাড়ার বড় মসজিদ সংলগ্ন এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে এই রোমহর্ষক ঘটনার বিবরণ দেন অভিযুক্ত নারী।

ঘটনার বিবরণ ও ৯৯৯-এর তাৎক্ষণিক তৎপরতা

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে রেহেনা আক্তার নামের এক নারী ৯৯৯ নম্বরে কল করে জানান, আগের দিন রাতে তিনি তাঁর স্বামী মাহফুজুর রহমানকে (৪০) খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। এরপর ঘুমন্ত অবস্থায় মাথায় শক্ত ইট দিয়ে উপুর্যুপরি আঘাত করে তাঁকে হত্যা করেন।

৯৯৯ কল সেন্টারে তাৎক্ষণিকভাবে কলটি গ্রহণ করেন কনস্টেবল আরিফ হোসেন। এরপর ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এসআই আওলাদ হোসেন বিষয়টি সবুজবাগ থানাকে জরুরি ভিত্তিতে অবহিত করেন এবং সার্বক্ষণিক সমন্বয় করেন।

পরকীয়ার জেরে হত্যাকাণ্ড ও গ্রেপ্তার

খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত নন্দীপাড়ার ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত স্ত্রী রেহেনা আক্তারকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী জানিয়েছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এবং স্বামী মাহফুজুর রহমান একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকায় ক্ষোভের বশবর্তী হয়ে তিনি এ মর্মান্তিক হত্যাকাণ্ডের পথ বেছে নেন।

সবুজবাগ থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd