• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশে এমপি মুজিবুর রহমান চৌধুরী: “কাউকে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি” পুকুরের জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ যুবক নি-হ-ত: ঢাকায় প্রেরিত ৪, পুকুর থেকে দ্বিতীয় “বিশ্বযুদ্ধের তাজা গ্রে-নে-ড উদ্ধার: দাঁড়িয়ালে স্বামীর নির্মম নির্যাতনে গৃহবধূ মুক্তার মৃ-ত্যু: এলাকায় তোলপাড়, বিচারের দাবিতে ফুঁসে উঠছে সাধারণ মানুষ গহিন বন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার: যৌথ অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস রঙ্গারচরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিশুটি সদর হাসপাতালে ভর্তি, প্রধান অভিযুক্ত আটক ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে’: সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের যোগদান নারী পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আহত, অক্ষত প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী ওসমানী হাসপাতালের সময়ানুবর্তিতা ৭ দিনের মধ্যে নিশ্চিত হবে, সব সমস্যার সমাধান ৬ মাসে: স্বাস্থ্যমন্ত্রী

পুলিশের জুয়াবিরোধী অভিযান: নগদ টাকা ও ৮টি মোবাইলসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার,

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

লালপুরে পুলিশের জুয়াবিরোধী অভিযান: নগদ টাকা ও ৮টি মোবাইলসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার, মামলা দায়ের

স্টাফ রিপোর্টার / নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে গভীর রাতে আমবাগানে অভিযান চালিয়ে নগদ ২২ হাজার ২৩০ টাকা, ৮টি মোবাইল ফোন এবং তাসসহ জুয়া খেলার সরঞ্জামাদিসহ পাঁচ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত (বুধবার ভোর) আনুমানিক ৩টা ২৫ মিনিটে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের একটি আমবাগানে এ জুয়াবিরোধী সাঁড়াশি অভিযান চালানো হয়।

যেভাবে পরিচালিত হয় অভিযান

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গভীর রাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জয়রামপুর গ্রামে মৃত সাজদার আলীর ছেলে মো. সুজন আলীর আমবাগানে টাকার বিনিময়ে তাসের মাধ্যমে অবৈধ জুয়ার আসর চলছে।

সংবাদের সত্যতা পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বাগানে ঘেরাও করে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ২২ হাজার ২৩০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইল ফোন এবং জুয়া খেলায় ব্যবহৃত তাসের প্যাকেটসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—

১. মো. মতিউর রহমান (৬৫): পিতা—মৃত আব্দুল গফুর, সাং—বেরিলাবাড়ী।

২. মো. আব্দুল মালেক (৪০): পিতা—মৃত এলাহি প্রামাণিক, সাং—বেরিলাবাড়ী।

৩. মো. জিয়াউর রহমান (৪০): পিতা—মৃত জফির উদ্দিন, সাং—রামপাড়া।

৪. মো. জাহিদুল ইসলাম (৩৫): পিতা—মো. আব্দুল মজিদ প্রামাণিক, সাং—জয়রামপুর।

৫. মো. বাবুল ইসলাম (৩৩): পিতা—মো. গোলজার হোসেন, সাং—জয়রামপুর।

(সকলের ঠিকানা: থানা—লালপুর, জেলা—নাটোর)

আইনি ব্যবস্থা ও আদালতে প্রেরণ

এ ঘটনায় পলাতক একজনসহ ধৃত পাঁচ আসামির বিরুদ্ধে লালপুর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

দৈনিক জীবনযাত্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd