• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশে এমপি মুজিবুর রহমান চৌধুরী: “কাউকে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি” পুকুরের জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ যুবক নি-হ-ত: ঢাকায় প্রেরিত ৪, পুকুর থেকে দ্বিতীয় “বিশ্বযুদ্ধের তাজা গ্রে-নে-ড উদ্ধার: দাঁড়িয়ালে স্বামীর নির্মম নির্যাতনে গৃহবধূ মুক্তার মৃ-ত্যু: এলাকায় তোলপাড়, বিচারের দাবিতে ফুঁসে উঠছে সাধারণ মানুষ গহিন বন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার: যৌথ অভিযানে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস রঙ্গারচরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিশুটি সদর হাসপাতালে ভর্তি, প্রধান অভিযুক্ত আটক ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে’: সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের যোগদান নারী পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আহত, অক্ষত প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী ওসমানী হাসপাতালের সময়ানুবর্তিতা ৭ দিনের মধ্যে নিশ্চিত হবে, সব সমস্যার সমাধান ৬ মাসে: স্বাস্থ্যমন্ত্রী

মিরপুরে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীর আপত্তিকর ছবি ধারন চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে ওমরাহর কথা বলে ডেকে ‘হানি ট্র্যাপ’: আপত্তিকর ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ক্রাইম রিপোর্টার / ঢাকা: রাজধানীর মিরপুরে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক আড়াইটার দিকে মিরপুর মডেল থানাধীন আহম্মেদনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

গ্রেপ্তারকৃতরা হলেন—

১. সোহানা (৩৫)

২. সুমন (৪০)

৩. ছাব্বির আহম্মেদ (৩৫)

এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আইনের সঙ্গে সংঘাতে থাকা এক অপ্রাপ্তবয়স্ক কিশোরকেও হেফাজতে নিয়েছে পুলিশ।

যেভাবে পাতা হয়েছিল ফাঁদ

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, মামলার বাদী পেশায় একজন ট্রাভেল এজেন্সির মালিক। কয়েক মাস আগে সোহানা নামের ওই নারী বাদীর সঙ্গে যোগাযোগ করে নিজে ও তাঁর মা ওমরাহ পালনে সৌদি আরব যাবেন বলে জানান। সেই সূত্রে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তরের কথা বলে গত ৩১ আগস্ট বাদীকে কৌশলে আহম্মেদনগরের একটি বাসায় ডেকে নেওয়া হয়।

বাসায় পৌঁছানোর পর সোহানা কৌশলে বাদীকে নিজের শয়নকক্ষে নিয়ে হঠাৎ আপত্তিকর অবস্থায় জড়িয়ে ধরেন। ঠিক তখনই পূর্বপরিকল্পিতভাবে চক্রের অন্য সদস্যরা আকস্মিক কক্ষে প্রবেশ করে বাদীকে বেদম মারধর করে। এ সময় সোহানার সঙ্গে তাঁর জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়।

১০ লাখ টাকা দাবি ও ব্ল্যাকমেইল

ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং পরিবারের সদস্যদের কাছে পাঠানোর ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে তাৎক্ষণিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। লোকলজ্জা ও হুমকির মুখে বাদী বাধ্য হয়ে নগদ ২ লাখ ৯০ হাজার টাকা এবং বিকাশ ও নগদের মাধ্যমে আরও ২ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেন। এভাবে চক্রটি মোট ৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

আলামত জব্দ ও আদালতে সোপর্দ

অভিযানকালে সোহানার কাছ থেকে চাঁদাবাজির নগদ ২১ হাজার ৫০০ টাকা ও আইএফআইসি ব্যাংকের দুটি হিসাবের ডিপোজিট স্লিপ উদ্ধার করা হয়। এছাড়া ছাব্বির আহম্মেদের হেফাজত থেকে একটি আইফোন ১১ প্রো ম্যাক্স ও একটি ইনফিনিক্স স্মার্টফোন এবং হেফাজতে থাকা কিশোরের কাছ থেকে একটি ইনফিনিক্স স্মার্টফোন জব্দ করা হয়েছে।

মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিরীহ মানুষদের টার্গেট করে এ ধরনের সুসংগঠিত ‘হানি ট্র্যাপ’ ব্ল্যাকমেইলের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল। তাঁদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd