• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে চাঞ্চল্য ও আতঙ্কের আতঙ্ক: আম্বরখানায় ডাস্টবিন থেকে মানুষের কা/টা পা- উদ্ধার সাড়ে পাঁচ মাস পরে মাথায় পরোয়ানা নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ঢাকা মিরপুরে পুলিশের বড় ধরনের সাফল্য: ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে কেন্দ্রীয় নেতাসহ ৪৫ জন গ্রেফতার ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার: গোপনে ঝটিকা মিছিল ও নাশকতার ছক সিলেটে চাঞ্চল্যকর ৩ খু-নে-র মূল অভিযুক্ত বাবুল কারাগারে: উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছোরা, কাল মামলা দায়ের শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ৩য় বারের মতো প্রকাশ্যে গণনা হবে ১৫ আগস্ট ওসমানী মেডিকেলের ৫ম তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তৃণমূল পর্যায়ে গণিতচর্চা প্রসারে বিশেষ সম্মতি সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সাক্ষাৎ ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ

আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গলা কেটে হত্যা: পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সিলেটে নিজ বাসায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গলা কেটে হত্যা: পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক

 

সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

দৈনিক জীবন যাএা।

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় এক নৃশংস ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ বাসা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী এবং অপর এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, তৃতীয় নারীটি গৃহকর্মী বলে ধারণা করা হলেও স্থানীয়দের একাংশের দাবি তিনি আব্দুস সাত্তারের মেয়ে। স্বজনদের উপস্থিতি না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার ভেতরে রক্তাক্ত মরদেহগুলো দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট ও অতিরিক্ত পুলিশ

ঘটনার পর পর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাশাপাশি সিআইডি (CID) এবং পিবিআই (PBI)-এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে।

মিতালী আবাসিক এলাকার সাধারণ সম্পাদক নাজমুল হক নাজু জানান, সকালে বাসার ভেতরে এমন নৃশংস হত্যাকাণ্ডের কথা শুনে পুরো এলাকার মানুষ স্তম্ভিত হয়ে যান। পরে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার সকালে দুর্বৃত্তরা প্রাচীর ঘেরা বাড়িটিতে প্রবেশ করে অত্যন্ত ঠান্ডা মাথায় গলা কেটে এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। লাশগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

বাথরুমে হাত-মুখ ধুয়ে চম্পট ঘাতকদের!

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর একটি বাথরুম ভেতর থেকে লক করা ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা খুললেও বাথরুমের ভেতরে কাউকে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ঘাতকেরা নৃসংশভাবে খুন করার পর বাথরুমে হাত-মুখ ধুয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় স্থান ত্যাগ করে।

জোড়া তদন্ত ও এলাকায় আতঙ্ক

নিহত আব্দুস সাত্তার এলাকায় পরিচিত একজন আওয়ামী লীগ নেতা ছিলেন। একই পরিবারের তিনজনকে এভাবে নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনায় পুরো রায়নগর ও মিতালী আবাসিক এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে শত শত উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় জমান। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্বশত্রুতা, রাজনৈতিক কোন্দল নাকি ডাকাতির উদ্দেশ্য ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘাতকদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd