• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ৩য় বারের মতো প্রকাশ্যে গণনা হবে ১৫ আগস্ট

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

স্বচ্ছতা নিশ্চিত করতে শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ৩য় বারের মতো প্রকাশ্যে গণনা হবে ১৫ আগস্ট

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: মাজারের পরিচালনা ব্যবস্থা ও দান-অনুদান ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলমের দেখানো পথেই হাঁটছেন সিলেটের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

দীর্ঘ প্রায় এক মাস পর হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবক্সের টাকা আবারও জনসমক্ষে প্রকাশ্যে গণনা করা হতে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট (শনিবার) প্রকাশ্যে এই অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের উদ্যোগ ও নতুন আস্থা

প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষ ও ভক্তদের দেওয়া দানের অর্থের যথাযথ হিসাব রাখা এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত মাজারের দানবাক্সগুলো নিয়মিত ব্যবধানে খোলা হলেও, প্রকাশ্যে সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সামনে টাকা গণনার ফলে পুরো প্রক্রিয়ায় জনগণের মধ্যে নতুন করে গভীর আস্থা তৈরি হয়েছে।

এর আগে সিলেটের সাবেক ডিসি সারোয়ার আলম মাজারের দানবক্সের টাকা প্রকাশ্যে গণনার বিশেষ উদ্যোগ নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। বর্তমান জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনও সেই ইতিবাচক ধারা বজায় রেখে ৩য় বারের মতো প্রকাশ্যে টাকা গণনার সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ মানুষ, ভক্তকূল ও স্থানীয়দের মধ্যে তীব্র সন্তোষ প্রকাশ পেতে দেখা গেছে।

গণনার সময়সূচি ও জমা প্রক্রিয়া

আগামী ১৫ আগস্ট সকালে মাজার প্রাঙ্গণে সংশ্লিষ্ট কর্মকর্তা, মাজার কমিটির প্রতিনিধি, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হবে। সংগৃহীত সমুদয় অর্থ গণনা শেষে তাৎক্ষণিকভাবে হিসাব নিশ্চিত করে নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd