• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

ওসমানী মেডিকেলের ৫ম তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সিলেটে চিকিৎসাধীন যুবকের মর্মান্তিক পরিণতি: ওসমানী মেডিকেলের ৫ম তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

সিলেট প্রতিনিধি:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভবনের সিঁড়ির ফাঁকা স্থান দিয়ে নিচে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালের ১০ তলা বহির্বিভাগ (আউটডোর) ভবনের পঞ্চম তলা থেকে লাফ দেন তিনি।

নিহত যুবকের নাম আলমগীর হোসেন (২৮)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লতিয়ারপাড়া গ্রামের কুয়াজ আলীর ছেলে।

হারপিক খেয়ে ভর্তি ছিলেন হাসপাতালে

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১১ জুলাই হারপিক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আলমগীর হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের পঞ্চম তলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার বিবরণ ও আইনি ব্যবস্থা

আজ বৃহস্পতিবার সকালে আলমগীর আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন পঞ্চম তলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে হঠাৎ নিচে লাফ দেন। নিচে পড়ে গিয়ে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি খান মো. মাইনুল জাকির আরও জানান, বিষপানের পর মানসিক বিষাদ ও অসুস্থতার কারণে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd