• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে অশালীন কটুক্তির তীব্র প্রতিবাদ: ঢাকায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে বিশাল মশাল মিছিল নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ মোট ১৩ আসামি গ্রেফতার রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সাহিত্য পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী বরিশাল থেকে গ্রেফতার খাল খনন প্রকল্পে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন: সদস্য হলেন এমপি ফজলুর রহমান মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ

জাবিতে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জাবিতে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান।

জুলাই স্মৃতি ও অভিজ্ঞতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আলোচনা সভা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘জুলাই স্মৃতি ও অভিজ্ঞতা’ বিষয়ক লেখা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে বিজয়ী ২৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্য

আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এমপি; আরিফুল ইসলাম আদীব; জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান; সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার; জাবি সংসদের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা; জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন; জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম; জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু; জিএস মাজহারুল ইসলাম; জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম এবং সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবসহ বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

আলোকচিত্র প্রদর্শনী ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়

অনুষ্ঠান শেষে অতিথিরা ‘জাহাঙ্গীরনগরের চোখে জুলাই’ শীর্ষক স্মারক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। এর পর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত বীরদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সার্বিক খোঁজখবর নিয়ে মতবিনিময় করেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd