• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘সাথীর জামিন হয়েছে কিন্তু তিন রাতের ট্রমার দায় কার?’: সরকারের সমালোচকদের গ্রেপ্তারে ক্ষোভে ফেটে পড়লেন এমপি ড. মাহমুদা মিতু চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন: সদস্য হলেন এমপি ফজলুর রহমান

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন: সদস্য হলেন এমপি ফজলুর রহমান ও ইশরাক হোসেন

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত এই ৮ সদস্যের নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন ও নতুন কমিটির গঠন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’-এর ১৩ ধারার বিধান অনুসরণে এই নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে সভাপতি করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন:

ইশরাক হোসেন, সংসদ সদস্য (ঢাকা-৬) ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৪)

মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য (কুমিল্লা-৬)

জয়নুল আবদিন ফারুক, সংসদ সদস্য (নোয়াখালী-২)

এছাড়াও পদাধিকারবলে সদস্য হিসেবে যুক্ত রয়েছেন অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব ও কার্যপরিধি

পুনর্গঠিত এই নির্বাহী কমিটি ট্রাস্টের মূল আইন, বিধিমালা ও ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব বাস্তবায়নের পাশাপাশি কল্যাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবে।

এছাড়াও ট্রাস্টের অধীনে থাকা বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয় পর্যবেক্ষণ, নতুন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন, হিসাব নিরীক্ষা (অডিট) এবং ট্রাস্টি বোর্ডের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সার্বিক দায়িত্ব পালন করবে এই নির্বাহী কমিটি।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd