• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে অশালীন কটুক্তির তীব্র প্রতিবাদ: ঢাকায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে বিশাল মশাল মিছিল নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ মোট ১৩ আসামি গ্রেফতার রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সাহিত্য পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী বরিশাল থেকে গ্রেফতার খাল খনন প্রকল্পে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন: সদস্য হলেন এমপি ফজলুর রহমান মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী বরিশাল থেকে গ্রেফতার

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী বরিশাল থেকে গ্রেফতার

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬

গাজীপুর মহানগরীর বাসন থানার পালেরপাড়া এলাকায় মিম আক্তার (২৮) নামের এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে কুপিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি ও নিহতের স্বামী মো. আলম হোসেন (২৯)-কে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গাজীপুর জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার এ হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

জুয়ার টাকা ও পারিবারিক কলহের জের

সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, প্রায় ছয় বছর আগে পোশাক শ্রমিক মিম আক্তারের সাথে অটোরিকশা চালক আলম হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে ৩ বছরের একটি সন্তান রয়েছে। আলম দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত ছিলেন।

গত ২৫ জুলাই মিম তাঁর বেতনের ৫ হাজার টাকা ঘরের ড্রয়ারে রেখেছিলেন। ২৭ জুলাই রাতে আলম স্ত্রী না জানিয়ে সেই টাকা দিয়ে জুয়া খেলে পুরো টাকা হেরে যান। পরদিন মিম ওষুধ কেনার জন্য টাকা না পেয়ে স্বামীকে চাপ দিলে আলম টাকা নেওয়ার কথা স্বীকার করেন। এ নিয়ে ঝগড়া হলে আলম ও তার মা জাহানারা বেগম (৪৭) মিলে মিমকে মারধর করেন। পরে স্বজনদের মধ্যস্থতায় মিম ঘরে ফিরে আসেন।

পরবর্তীতে ২৮ জুলাই ভোর আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে মিম ঘুমিয়ে থাকা অবস্থায় আলম হোসেন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

বরিশালের লঞ্চঘাট থেকে গ্রেফতার

ঘটনার পর বাসন থানায় মামলা (মামলা নং-৫১) দায়ের হলে পিবিআই গাজীপুর তদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জামানের নেতৃত্বে পিবিআই-এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে বরিশালের কোতোয়ালি থানাধীন লঞ্চঘাট এলাকা থেকে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে।

গাজীপুর জেলা পিবিআই প্রধান পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার জানান, “মাদক ও জুয়ার টাকা নিয়ে বিরোধের জেরেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আলমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।”

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd