• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান: ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি দিদারুল ইসলাম জিকু গ্রেফতার

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সাহিত্য পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সাহিত্য পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ-এর অমর সাহিত্যকর্ম ও সৃষ্টিসত্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সাহিত্য পদক’ প্রদান অনুষ্ঠান।

বিশ্ব কবি ও লেখক সংঘ-এর আয়োজনে এবং মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ-এর সৌজন্যে রাজধানীর সেগুনবাগিচাস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, গবেষক, সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত থেকে আগত কবি-সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত আন্তর্জাতিক সাহিত্য মিলনমেলায় পরিণত হয়। পদক প্রদান, সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল পুরো আয়োজন।

আয়োজক ও অতিথি সমাগম

বিশ্ব কবি ও লেখক সংঘ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি, গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী সারোয়ার মাহিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির মহাসচিব কবি মোহাম্মদ মোমেন মিয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি ও সংগঠক বেল্লাল হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, কবি, সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বাংলাদেশ সমাচার-এর সম্পাদক খান আসাদুজ্জামান পিটিএমএস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন।

বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরোজ সোহেল, আসলাম সানী, এ. বি. এম. সোহেল রশিদ, আহমেদ ফরিদ এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ও দৈনিক জীবনযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সুবিতা বর্ধন, নন্দিতা ভট্টাচার্য, নাদিয়া আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মে জীবনানন্দের চেতনা ছড়ানোর আহ্বান

কবি, গীতিকার ও বাচিকশিল্পী উর্মী হোম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তারা বলেন, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সাহিত্যচেতনা ও বাংলা সাহিত্যের রূপ-রস-সৌন্দর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd