• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে অশালীন কটুক্তির তীব্র প্রতিবাদ: ঢাকায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে বিশাল মশাল মিছিল নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ মোট ১৩ আসামি গ্রেফতার রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সাহিত্য পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী বরিশাল থেকে গ্রেফতার খাল খনন প্রকল্পে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন: সদস্য হলেন এমপি ফজলুর রহমান মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ

ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার করেছে বগুড়া পুলিশ‎

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

‎বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার হওয়া বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপার হিসেবে কর্মরত।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী এবং পরিবারের সদস্যদের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, গত ২১ জানুয়ারি বিকেলে চাচাশ্বশুরের বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ওই তরুণীকে ধর্ষণ করেন বাকী বিল্লাহ।

‎পরবর্তীতে তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

‎ঘটনার পর ভুক্তভোগীর চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

‎মামলা রেকর্ড হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাকী বিল্লাহকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

‎নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গছাইল দাখিল মাদরাসার সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

 

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd