• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে অশালীন কটুক্তির তীব্র প্রতিবাদ: ঢাকায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নেতৃত্বে বিশাল মশাল মিছিল নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ মোট ১৩ আসামি গ্রেফতার রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সাহিত্য পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী বরিশাল থেকে গ্রেফতার খাল খনন প্রকল্পে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন: সদস্য হলেন এমপি ফজলুর রহমান মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের ৩৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সাময়িক কমিটি ঘোষণা সিলেট নগরীর লালবাজারের হোটেল থেকে হাসান মার্কেটের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্বনাথে আদম ব্যবসার বিরোধে সংঘর্ষের মামলা: আদালতে জামিন আবেদন নামঞ্জুর, ৫ জন কারাগারে সিলেটে সারজিস আলমের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ: গোলাপগঞ্জে উত্তাপ

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, আর্থিক সহায়তা প্রদান

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, আর্থিক সহায়তা প্রদান

 

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

 

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।

 

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন সংসদ সদস্য। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত ব্যবসা পুনরায় চালু করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

 

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন, সে লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।

 

স্থানীয় ব্যবসায়ীরা এ সময় সংসদ সদস্যের উপস্থিতি ও তাৎক্ষণিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সরকারি ও স্থানীয় উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা পেলে অগ্নিকাণ্ডে হওয়া ক্ষতি কাটিয়ে আবারও ব্যবসা সচল করতে পারবেন।

 

উল্লেখ্য, সম্প্রতি বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দৈনিক জীবন যাএা

এস এম সোহাগ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd