• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভুয়া এমএফএস অ্যাকাউন্টে কোটি টাকার কারবার: অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও ২ সদস্য সিআইডির জালে ইনকিলাব মঞ্চের ৩য় বর্ষে পদার্পণ: প্রথমবার এলো প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট, অনুদানের সুনির্দিষ্ট নির্দেশনা ৯৯৯ নম্বরে ফোনকলে সোনাডাঙ্গা থেকে চুরি হওয়া বাস লোহাগড়ায় উদ্ধার: জিপিএস ট্র্যাকিংয়ে বাজিমাত পুলিশের সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি

বিশ্বনাথে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম শাখার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২০৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিশ্বনাথে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম শাখার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী পশ্চিম ইউনিয়নে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম শাখার উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় রাজাগঞ্জ বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং উপস্থিতদের মাঝে চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযে ইসলামিয়ার সহ-প্রশিক্ষণ সম্পাদক আহসান উদ্দিন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন খাজাঞ্চী পশ্চিম শাখার সভাপতি কামিল আহমদ, সহ-সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, প্রচার সম্পাদক মুনফাসসীর আহমদ, সহ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান, অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহ-অফিস সম্পাদক মোহাম্মদ আলি রাকেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজুর রহমান এবং নির্বাহী সদস্য আব্দুল মতিন, হাসান আহমদ, খায়রুল ইসলাম, রাফি আহমদ, কায়সার আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

 

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সদস্যরা অংশ নেন। আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd