• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

বিশ্বনাথে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম শাখার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২০২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিশ্বনাথে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম শাখার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী পশ্চিম ইউনিয়নে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম শাখার উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় রাজাগঞ্জ বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং উপস্থিতদের মাঝে চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযে ইসলামিয়ার সহ-প্রশিক্ষণ সম্পাদক আহসান উদ্দিন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন খাজাঞ্চী পশ্চিম শাখার সভাপতি কামিল আহমদ, সহ-সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, প্রচার সম্পাদক মুনফাসসীর আহমদ, সহ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান, অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহ-অফিস সম্পাদক মোহাম্মদ আলি রাকেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজুর রহমান এবং নির্বাহী সদস্য আব্দুল মতিন, হাসান আহমদ, খায়রুল ইসলাম, রাফি আহমদ, কায়সার আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

 

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সদস্যরা অংশ নেন। আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd