• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ওসমান হাদি হ/ত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে দুদকের জোড়া মামলা: প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রুহুল কবির রিজভী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল জকিগঞ্জের উজিরপুরের মাদ্রাসাছাত্র জিবান নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা মসজিদের ভেতরে চেয়ার-সোফা বসিয়ে এমপির কর্মসূচি: এলাকায় আলোচনা-সমালোচনা, রাজনৈতিক সভা নয় বলে দাবি বিএনপির মসজিদুল হারামের প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানির ইন্তেকাল সিলেটের জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ যুবক গ্রেফতার বানিয়াচংয়ে ৮ বছরের মাদ্রাসা ছাত্রী ফারিয়া নিখোঁজ: পরিবারে চলছে আহাজারি, সন্ধানে সহযোগিতা কামনা। মোবাইল নম্বর: ০১৭২৬১৪৫৭৬৪ আখাউড়া সীমান্তে কাঁটাতারের ওপারে মিলল নিখোঁজ কিশোরের ম-র-দে-হ, এলাকায় শোকের ছায়া গোলাপগঞ্জে বাড়ি থেকে বের হয়ে ১৫ বছরের কিশোর আবির নিখোঁজ: চরম উৎকণ্ঠায় পরিবার, সন্ধানের আকুল আবেদন। যোগাযোগ নম্বর: ০১৭৫৯-০০০০৯০

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ম-র-দে-হ উদ্ধার

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে

রাজধানী ও ক্রাইম ডেস্ক / ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক টিম

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে তরুণীর মরদেহ গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটটি সুরক্ষিত করে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও কোনো ধরনের রহস্য রয়েছে কি না তা খতিয়ে দেখতে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ও ফরেনসিক বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে। ফরেনসিক আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তদন্তে পুলিশ

মাত্র ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের এ আকস্মিক মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি এর পেছনে পারিবারিক বা অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd