• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার,

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, আদালতে সোপর্দ

/ স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের পটিয়ায় নয় বছর বয়সী এক শিশু মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকার ‘শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা’য় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষকের পরিচয়

গ্রেপ্তারকৃত রবিউল হাসান কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি আমজুরহাট বাজার সংলগ্ন এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঘটনার বিবরণ ও পরিবারের অভিযোগ

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার আবাসিক বিভাগের ছাত্র। শিক্ষক রবিউল হাসান বিভিন্ন সময়ে গভীর রাতে ও ভোরে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই এবং ৩০ আগস্ট ভোররাত আনুমানিক ৪টার দিকে মাদ্রাসার ভেতর ওই ছাত্রের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষক শিশুটির ওপর পুনরায় যৌন নিপীড়নের চেষ্টা চালালে ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে তার পরিবারকে অবহিত করে। তাৎক্ষণিকভাবে স্বজনেরা বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানান।

পুলিশের ঝটিকা অভিযান ও আইনি পদক্ষেপ

ঘটনার বিবরণ পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত আমজুরহাটের ওই মাদ্রাসায় অভিযান পরিচালনা করে এবং অভিযুক্ত রবিউল হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd